রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। ছবি : সংগৃহীত

দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের কয়েক জেলার গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার সামুদ্রিক সতর্কবার্তায় এসব পূর্বাভাস দেওয়া হয়।

বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলেই ঝরছে। বৃষ্টির কারণে বিপাকে পড়েন অফিসগামী মানুষজন। মেট্রোরেল বন্ধ এবং সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিপাকে পড়ছেন অফিসগামী যাত্রীরা। এই সুযোগে সিএনজি-রিকশাচালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। বাধ্য হয়ে বেশি ভাড়ায় গন্তেব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

খুলনায় সকাল থেকেই বৃষ্টি হওয়ায় বিপাকে পরেছেন অফিসগামি ও খেটে খাওয়া মানুষ। ময়মনসিংহে রাতে বৃষ্টি হয়েছে। সিলেটে আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় রংপুর , রাজশাহী, ঢাকা, বরিশালসহ ১৪ জেলায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় ১১:৫৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪