রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা

দেশে এপ্রিলের সহজাত তাপপ্রবাহ দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে রাজশাহীতে, আজ সেখানে তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে। যদিও গরম অনুভূত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের সমান। এদিকে খুলনা বিভাগের ১০ জেলাসহ দেশের ২৭টি জেলায় মৃদু-মাঝারি তাপপ্রবাহ অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, দেশের রাজশাহী জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবারও রাজশাহীতে তাপমাত্রার উর্ধমুখী প্রবণতা দেখা যেতে পারে।

এছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা

আপডেট সময় ১২:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬