রাসেল ভাইপার ভেবে অজগরকে পিটিয়ে মারল এলাকাবাসী

রাসেল ভাইপার মনে করে একটি অজগরের বাচ্চাকে পিটিয়ে মেরেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকাবাসী। রোববার (২৩ জুন) সকালে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এলাকার লোকজন আতঙ্কিত হয়ে রাসেল ভাইপার ভেবে অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে। ভবিষ্যতে এমন ভুল এড়াতে তাদের আরও সতর্কতা অবলম্বনসহ বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকায় সাপটিকে পিটিয়ে মারে এলাকার লোকজন।

স্থানীয়রা জানান, বেশ বড় আকারের সাপটিকে দেখে রাসেল ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দ্রুত সাপটিকে পিটিয়ে হত্যা করেন। পরে তারা জানতে পারেন এটি রাসেলস ভাইপার নয়।

ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার, বাঁচতে হলে এখনই সতর্ক হন

গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা ‌এ.এইচ.এম শরিফুল ইসলাম মণ্ডল জানান, রাসেল ভাইপার আতঙ্কে যে সাপটিকে মেরে ফেলা হয়েছে, সেটি মূলত একটি অজগর সাপের বাচ্চা। যা বিষাক্ত নয়। জনসাধারণের জন্য বিপজ্জনক নয়।

এই ঘটনা প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে ঘটেছে বলে মনে করেন তিনি। সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল এড়ানো সম্ভব বলে জানান তিনি।

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

রাসেল ভাইপার ভেবে অজগরকে পিটিয়ে মারল এলাকাবাসী

আপডেট সময় ১২:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪