সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
চ্যানেল আই সেরা ১০ রেমিট্যান্স সুপার হিরো অ্যাওয়ার্ড

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা ২০২৪

আত্মকর্মসংস্থান, অধিক বেতন, উন্নত কর্মপরিবেশে জীবনযাপনের লক্ষ্যে দেশ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ বিদেশে পাড়ি জমান। তারা হাড়ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভীত মজবুতসহ বৈদেশিক মুদ্রার রিজার্ভকে উত্তরোত্তর সমৃদ্ধ করছেন। নানান সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের এই গল্পগাথার অন্যতম অংশীদার রেমিটেন্স যোদ্ধারা।

এমন বাস্তবতায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে সংযুক্ত আরব আমিরাতের আজমানে চ্যানেল আই সেরা ১০ রেমিট্যান্স সুপার হিরো অ্যাওয়ার্ড উদ্যাপন কমিটি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের জমকালো আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান, চ্যানেল আই এর পরিচালক, বীর মুক্তিযোদ্ধা, প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু।

চ্যানেল আই সেরা ১০ রেমিট্যান্স সুপার হিরো অ্যাওয়ার্ড, রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা ২০২৪ prokritibarta

সেরা ১০ সুপার হিরোর পাশাপাশি বিশেষ সম্মাননা জানানো হয় ইউএই কমিউনিটির বিশিষ্টজনদের। রেমিটেন্স যোদ্ধারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে শুধু দেশকে সমৃদ্ধ করছেন না বরং গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাপটেও।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, আপনারা বিদেশে বসে যে কাজটি করছেন সেটা কিন্তু বাংলাদেশকে ভালো রাখার জন্য, আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য। নানান ধরনের প্রফেশন নানা ধরনের একটিভিস কিন্তু সবচেয়ে বড় কথা হলো দেশটা কিন্তু আমাদের এক। বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের হাতগুলো যদি এক করি তাহলে আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, বাংলাদেশটা ভালো থাকবে। এবং সেই বাংলাদেশকে ভালো রাখার জন্যই কিন্তু আজকে আমরা এখানে । বাংলাদেশকে আপনারা যারা ভাল রাখছেন, যারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করছেন সেই যোদ্ধাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।

অনুষ্ঠানে ইউএই বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন ব্যক্তিগত ও ইনডিভিজুয়াল কন্ট্রিবিউশন একটা স্বায়ত্তশাসিত, একটা সরকারি, বেসরকারি বা সমাজকে উপকৃত করতে পারে। আমি স্যালুট জানাই মুকিত মজুমদার বাবুকে, শুধু আমাদের দেশে না সমগ্র বিশ্বে আপনি একটি উদাহরণ স্থাপন করতে যাচ্ছেন।

ক্রীড়া সংগঠক ও মাননীয় সংসদ সদস্য শফিউল আজম চৌধুরী বলেন, এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমাদের দেশে বৈধ পথে তাদের উপার্জিত অর্থ পাঠান তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীর তিনটি দেশ যারা সবচেয়ে বেশি উন্নয়ন করছে তার মধ্যে বাংলাদেশ একটি। তলা বিহীন ঝুড়ির বাংলাদেশকে এখন ভাইব্রেন্ট ইকোনমির দেশ বলা হয়, ল্যান্ড অব অপরচুনিটির দেশ বলা হয়। এটা সম্ভব হয়েছে অবস্থা ভালো হচ্ছে কিন্তু আমাদের চ্যালেঞ্জের শেষ নেই। আমরা প্রকৃতির দিকে তাকাই না প্রকৃতির মাঝেই আমাদের বসবাস করতে হয়। পরিবেশ ও প্রকৃতি নিয়ে অনুষ্ঠান করার আহ্বান জানান তিনি।

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা ২০২৪ prokritibarta

সম্মাননা শেষে সংযুক্ত আরব আমিরাতের আজমানের স্থানীয় ও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসী, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, চ্যানেল আই সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি ও চ্যানেল আই সেরা ১০ রেমিটেন্স সুপারহিরো এওয়ার্ড ২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব মেহেদী হাসান, প্রকৃতি ও জীবন ক্লাব এর সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদকঃ সোহরাব হোসেন সহ আরও অনেকে।

Prokritibarta

২০২৩ সালে বিশ্বের ১৩৭টি দেশে কর্মসংস্থান হয়েছে ১৩ লাখের বেশি বাংলাদেশী কর্মীর, যা দেশের ইতিহাসে এক বছরে বিদেশে যাওয়ার রেকর্ড। এসব কর্মসংস্থানের বেশিরভাগই হয়েছে মধ্যপ্রাচ্যে।

প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলার। পূর্বে করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমটি) তথ্যানুসারে, এখন পর্যন্ত বছরভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে ২০২১ সালে, যার পরিমাণ ২ হাজার ২০৭ কোটি ডলার।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

চ্যানেল আই সেরা ১০ রেমিট্যান্স সুপার হিরো অ্যাওয়ার্ড

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা ২০২৪

আপডেট সময় ০৮:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪