সংবাদ শিরোনাম ::

র‌্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান

র‌্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান । ছবি : সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হয়েছেন এ কে এম শহিদুর রহমান। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদবির এই কর্মকর্তা বর্তমানে সদর দফতরে সংযুক্ত।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আর মাস দুয়েক আগে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

র‌্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান

আপডেট সময় ১২:১০:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪