সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী দুর্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সারাদেশে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। বন্যার পানি নামতে শুরু করেছে। এখনো কিছু মানুষের ঘরবাড়ি জেগে উঠেনি। এমন পরিস্থিতিতে বন্যা পরবর্তী বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এমন বাস্তবতায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুর সদরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বন্যা পরবর্তী সাধারণ মানুষের রোগ-শোক কাটিয়ে উঠতে বিনামূল্যের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই দুটি অঙ্গ-প্রতিষ্ঠান।

লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী দুর্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান prokritibarta

ইতোমধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর পর এবার লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জে এই সেবা দেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান ও ওষুধ দেওয়া হচ্ছে। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল টিমের সাথে স্থানীয় বিশেষজ্ঞসহ দিনব্যাপী শিশু, বয়স্ক, এবং নারীদের মাতৃত্বকালীন সেবাসহ নানান চিকিৎসা সেবা প্রদান করেন।

কেন্দ্রের ইনচার্জ ডাক্তার মোঃ মিজানুর রহমান বলেন; ‘বন্যা দুর্গতদের মাঝে আমাদেরে এই সেবা চলছে এবং অবিরাম আছে। মানুষের যতটুকু সেবার প্রয়োজন আমাদের একার পক্ষে এই বিশাল সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের একার পক্ষে এই পানিবাহিত রোগ থেকে সম্ভব নয়। আমাদের সাথে যদি আরও বিত্তবান ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলে এই সেবা দিয়ে মানুষের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। বেশিরভাগ রোগী এখানে বন্যা পরবর্তী পানিবাহিত রোগ, জ্বর, সর্দি-কাশি, আমাশয়, ডায়রিয়া এবং ঠান্ডাজনিত নিউমোনিয়ায় আক্রান্ত।

দেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্ত মানবতার সেবার এক যুগেরও বেশি সময় কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ‘প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র’ এবং ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এই দুটি অঙ্গ-প্রতিষ্ঠান। স্থানীয়রা বন্যা পরবর্তী এই সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিনামূল্যে ওষুধ পেয়ে খুবই খুশি সাধারণ মানুষ। গ্রামের রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে একটি চিকিৎসা ব্যবস্থাপত্র সাথে প্রায় ৯৫ ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা বানভাসি মানুষদের জন্য এই মানবিক উদ্যোগের প্রশংসা করছেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী দুর্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আপডেট সময় ০৪:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪