সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

লরেন্স বিষ্ণোইর নিশানায় আছে সালমান খান!

কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে টার্গেটে পরিণত হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। লরেন্স বিষ্ণোইর নিশানায় আছে সালমান খান। যার ফলশ্রুতিতে বেশ কয়েকবার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় গ্যাং প্রধান লরেন্স বিষ্ণোইয়ের লোকেরা। হত্যা করা হয়েছে আরও কয়েকজনকে।

এদিকে, সম্প্রতি খুন হয়েছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। কারণ, একটাই—তিনিসহ খুন হওয়া অন্যরা কোনো না কোনোভাবে সালমানের সংস্পর্শে এসেছিলেন। অর্থাৎ এ নায়ককে হত্যার আগে থামতে চায় না এ গ্যাং! একের পর এক খুনের পর নতুন প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি বলিউড ভাইজানের এ থেকে নিস্তার নেই? হ্যাঁ, আছে। আর তা বাতলে দিয়েছে স্বয়ং লরেন্স বিষ্ণোই।

এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সালমানকে হত্যা করাই লক্ষ্য। আমাদের আর কোনো লক্ষ্য নেই।’

কিন্তু ভাইজান যদি একটি কাজ করেন, তা হলে ক্ষমা করে দিতে পারেন। সেই সাক্ষাৎকারে লরেন্সকে প্রশ্ন করা হয়েছিল, কী করলে সালমানকে তারা ক্ষমা করবেন? উত্তরে তিনি বলেন, ‘আমাদের, বিষ্ণোইদের একটা মন্দির রয়েছে। এই মন্দিরের নাম মুকাম (মুকাম মুক্তিধাম মন্দির)। এই মন্দিরে গিয়ে সালমান যদি ক্ষমা চান এবং বলেন, যা করেছেন, তা ভুল করে করেছেন। মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। এক কথায়, সালমানকে মুকাম মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে।

সালমান যদি অনলাইনে ক্ষমা চান, তা কি তারা গ্রহণ করবেন? উত্তরে সরাসরি না বলে দেন লরেন্স বিষ্ণোই। উত্তরে তিনি বলেন, শারীরিকভাবে মন্দিরে উপস্থিত থাকতে হবে।

এদিকে ভারতের ব্যাপক আলোচিত বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে রীতিমতো নড়েচড়ে বসেছে মুম্বাইয়ের প্রশাসন। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিককে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

লরেন্স বিষ্ণোইর নিশানায় আছে সালমান খান!

আপডেট সময় ০৪:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪