লারিজানি হত্যার ‘চূড়ান্ত’ জবাবের হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আজ বুধবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিবৃতিতে ইরানি সেনাপ্রধান বলেছেন, “আলি লারিজানি এবং অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। উপযুক্ত সময়ে এবং স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসকগোষ্ঠীকে একটি চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং দুঃখজনক জবাব আমরা দেবো।”

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, আলি লারিজানির হত্যার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলের কেন্দ্রস্থলে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে ইরানের রাজধানী তেহরানে বিমান অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে লক্ষ্যবস্তু করা হয় আলি লারিজানিকে।

হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছিল, লারিজানি নিহত অথবা আহত হয়েছেন। পরে লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরান।

আলি লারিজানি ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সরকারি কর্মকর্তাদের মধ্যে অন্যতম। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একান্ত আস্থাভাজন হওয়ার কারণে লারিজানিকে খামেনির ‘ডানহাত’-ও বলা হতো।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

লারিজানি হত্যার ‘চূড়ান্ত’ জবাবের হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

আপডেট সময় ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬