লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, হাসপাতালে ভর্তি অন্তত ৯০০

শীতের আগে থেকেই টানা কয়েকদিন ধরে বিশ্ব বায়ুমান পর্যালোচনা সংস্থার তালিকায় দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। লাহোরে ভয়াবহ রূপ নিয়েছে বায়ুদূষণ। এরই মধ্যে বায়ুদূশষজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৯০০ জন। দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শহরটির বায়ুদূষণ পরিস্থিতি এতটাই চরম হয়েছে যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে। দরজা–জানালা দিয়ে প্রবেশ করা বিষাক্ত কণার ক্ষতির পরিমাণ কমাতে বাড়িতে খুব কম লোকই এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে সক্ষম হচ্ছেন। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও এরকম ব্যয়বহুল ব্যবস্থার উপযুক্ত নয়।

ভয়াবহ বায়ুদূষণ থেকে শিশুদের সুরক্ষা দিতে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ভারত সীমান্তবর্তী পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে প্রায় দেড় কোটি মানুষের বাস। বিভিন্ন কলকারখানা থাকায় শহরটি প্রায়ই দূষণ তালিকায় শুরুর দিকে থাকে। তবে চলতি নভেম্বরে সেখানকার বায়ুদূষণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুর মান সূচকে লাহোরের স্কোর ১ হাজার ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার শহরটির সবশেষ স্কোর ছিল ৯১০। এই মাত্রা আইকিউএয়ারের বেঁধে দেওয়া বিপজ্জনক মাত্রার চেয়েও তিনগুণ বেশি। লাহোরের বাতাস নজিরবিহীন মাত্রার দূষিত বলে জানিয়েছে আইকিউএয়ার।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, হাসপাতালে ভর্তি অন্তত ৯০০

আপডেট সময় ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪