সংবাদ শিরোনাম ::

লিবিয়া উপকূলে উদ্ধার ‘সম্ভাব্য’ বাংলাদেশিদের মরদেহের দাফন সম্পন্ন     

লিবিয়ায় ভূমধ্যসাগর উপকূলে উদ্ধার ২০ মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে জানা গেছে, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি মৃতদেহ ইতিমধ্যেই সমাহিত করা হয়েছে;মৃতদেহগুলো পচনের উপক্রম হয়েছিল; কোনো সূত্র মৃতদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। তবে, স্থানীয় রেড ক্রিসেন্ট ধরে নিয়েছে যে তারা সকলেই বাংলাদেশি নাগরিক; তাদের সাথে কোনো নথি পাওয়া যায়নি; ঘটনার স্থানটি পূর্ব সরকারের আওতাধীন এবং রাজধানী বেনগাজিতে অবস্থিত;দূতাবাস এখনও ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছাড়পত্র পায়নি।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মরদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও, এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।

এই পরিপ্রেক্ষিতে, উক্ত দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে: +২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭।

ধারণা করা হচ্ছে, হতভাগ্যরা লিবিয়ার হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করছিল। কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত ২৪ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরে হয়ে একটি নৌকা ইতালির দিকে রওনা দেয়। ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন। নৌকাটি ডুবে গিয়ে লাশ ভেসে আসে লিবিয়া উপকূলে, কয়েকটি লাশ বালুচাপা পড়ে। পরে স্থানীয় কর্তৃপক্ষ এসব লাশ উদ্ধার করে।

আপলোডকারীর তথ্য

Shuvo

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

লিবিয়া উপকূলে উদ্ধার ‘সম্ভাব্য’ বাংলাদেশিদের মরদেহের দাফন সম্পন্ন     

আপডেট সময় ১২:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫