সংবাদ শিরোনাম ::
Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ Logo ঢাকা উত্তরে শুরু বর্জ্য আলাদা করার কার্যক্রম, বিতরণ হচ্ছে সবুজ-হলুদ বিন Logo হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা মৃত্যু Logo এপ্রিলের এক দিনে বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০ শহরের সবকটিই ছিল ভারতে! Logo প্রাক-বর্ষাতেই নাকানিচুবানি, বর্ষার জলাবদ্ধতা মোকাবিলায় কতটুকু প্রস্তুত ঢাকা? Logo ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার Logo ঘোড়ার মাংসের ‘অবৈধ কারবার’ বন্ধে হাইকোর্টে জয়া Logo ভয়াবহ গতিতে দেবে যাচ্ছে মেক্সিকো সিটি

লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার এ ঘটনাকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এ পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

এর আগে, সোমবার (১১ মে) দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ওই দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

আপডেট সময় ০৫:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬