সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শনিবার থেকে আবার সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার পূর্বাভাস: চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবু বাড়তে পারে তাপমাত্রা

কয়েকদিনের টানা বর্ষণের পর বৃষ্টির মাত্রা কিছুটা কমে এসেছে। তবে আগামী শনিবার থেকে আবার সারাদেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল এই দুইদিন বৃষ্টি কিছুটা কম থাকলেও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। আরও জানিয়েছে, ২০ জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র বলছে, টানা ভারী বৃষ্টি না হলে বড় বন্যার শঙ্কা নেই।

অধিদপ্তরের জ্যেষ্ঠ আবাহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশের আকাশ মেঘে ঢাকা। বুধবার রাজধানীতে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। তবে চট্টগ্রাম বিভাগে চলছে অতি ভারী বৃষ্টি। ফেনীতে মঙ্গলবার পর্যন্ত ৫৫০ মিলিমিটার বৃষ্টি হলেও বুধবার হয়েছে ৮২ মিলিমিটার। তবে বান্দরবান, নোয়াখালীতে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।

ড. মল্লিক আরও বলেন, বৃষ্টির পরিমাণ দুইদিন কিছুটা কমতে পারে। শনিবার সন্ধ্যা থেকে সারা দেশেই বৃষ্টিপাত বাড়তে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগের নদ-নদীর পানি বাড়ছে। ফেনীর মুহুরি, সেলোনিয়া ও চট্টগ্রামের হালদার পানি শনিবার পর্যন্ত বিপৎসীমার ওপরেই থাকবে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, পদ্মা ও মেঘনার পানি কয়েকদিন বাড়তে পারে। তবে এই সময়ে উজানে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই এই মুহূর্তে বন্যার প্রকোপ খুব বেশি নেই।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

শনিবার থেকে আবার সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ০২:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫