শপথ নিলেন জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের শপথ বাক্য পাঠ করা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশের ইতিহাসে প্রথম কোনও সিইসি নির্বাচিত সংসদ সদস্য প্রার্থীদের শপথ পাঠ করাচ্ছেন।

জামায়াতের সঙ্গে শপথ নেন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। পৌঁছাতে দেরি হওয়ায় জামায়াতের সঙ্গে শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

এর আগে সকাল ১০ টা ৪০ মিনিটে সিইসির কাছে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী দলের সদস্যরা। এরপরই জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে আসতে শুরু করেন জামায়াতে ইসলামীর নেতারা।

সংবিধান অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যের শপথ পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

শপথ নিলেন জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা

আপডেট সময় ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬