শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

অন্তবর্তী সরকার গঠনের তিন মাস পর উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরো তিন উপদেষ্টা। তারা হলেন- তাঁরা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। নতুন এই উপদেষ্টারা সরকারে যোগদানের পর বণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।

রবিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন। এনিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা prokritibarta

শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

জানা যায়, উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

আর মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

আপডেট সময় ১২:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪