সংবাদ শিরোনাম ::

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জের উদ্বোধন

দেশের অভিবাসী কর্মীদের জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘প্রবাসী লাউঞ্জ’ নামে একটি বিশেষ লাউঞ্জ চালু করেছে অন্তবর্তী সরকার। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই লাউঞ্জটি স্পন্সর করেছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ লাউঞ্জ উদ্বোধন করেন।

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জের উদ্বোধন prokritibarta

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের অভিবাসী কর্মীরা জাতি গঠনের কারিগর। জুলাই-আগস্ট মাসের গণজাগরণে তারা বড় ভূমিকা রেখেছিল। আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকব।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের যাত্রা সহজ করবে।’

হজরত শাহজালাল বিমানবন্দরে প্রথমবারের মতো প্রবাসী লাউঞ্জ চালু করা হলো। এটি বাংলাদেশি অভিবাসী কর্মীদের বিশ্রাম নেওয়ার জন্য কিছু জায়গা এবং কম খরচে খাবারের সুবিধা দেবে।

উদ্বোধন অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশে আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজ্জালি বলেন, জাতিসংঘের এই সংস্থা বাংলাদেশি অভিবাসী কর্মীদের সহায়তায় লাউঞ্জটি স্পন্সর করেছে।

গাজ্জালি বলেন, ‘এটি সম্মানিত প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত।’ তিনি বলেন, ‘আইওএম প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবকও স্পন্সর করছে, যারা বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করবে।’

বিপন্ন হাওরের রূপালী প্রাণ: রিং জালের গ্রাসে বিপন্ন দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য লাউঞ্জের উদ্বোধন

আপডেট সময় ০২:৪৮:২২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪