সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শাহরুখের তথ্য যেভাবে পেতেন খুনের হুমকিদাতা!

শাহরুখের তথ্য যেভাবে পেতেন খুনের হুমকিদাতা

কিছুদিন পর পর এক এক বলি তারকা খুনের হুমকি পেয়ে আসছেন। কদিন আগে বলিউডের ভাইজান সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি। এই ঘটনা নিয়ে যখন গোটা ভারতজুড়ে তোলপাড়, তখন পর পর কয়েকবার হুমকি পেলেন সালমান খান নিজেও।

সালমানের পাশাপাশি সম্প্রতিই বলিউড কিং শাহরুখ খানকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। শুধু তাই নয় ৫০ লাখ টাকাও দাবি করেন। এবার জানা গেল হুমকিদাতা সেই ব্যক্তি অনলাইনে রীতিমত নজরদারি চালিয়েছেন কিং খানের উপর।

শাহরুখ খানকে হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম ফায়জান খান। তিনি পেশায় একজন আইনজীবী। তাকে খুনের হুমকি ও টাকা দাবি করার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আইনজীবী ফায়জান খান অনলাইনে রীতিমত পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে। তার নিরাপত্তার তথ্য জোগাড় করেছেন। তবে শুধু শাহরুখ নয়, কিং খানের পুরো পরিবারের তথ্য নাকি ফায়জান নিতেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। নজরদারি চালাতেন কিং খান ও তার ছেলে আরিয়ান খানের ওপর। বাদ দেননি তাদের নিয়ে বিভিন্ন তথ্য অনলাইন থেকে জানতে।

ফায়জানের মোবাইল জব্দ করে এই তথ্যগুলো জানা গেছে। আপাতত গ্রেপ্তার ফায়জান খান অর্থাৎ সেই অভিযুক্ত আইনজীবী আগামী ১০ দিনের জন্য জেল হেফাজতে থাকবেন।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর এই ব্যক্তি বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে বলেন, শাহরুখ খান সেই ব্যক্তিই না যে মান্নাতে থাকে, একটা বাসস্ট্যান্ডওয়ালা। ওকে বলুন ৫০ লাখ টাকা দিতে। না দিলে আমি ওকে মেরে দেব।’ এই ফোন কলের পরই তদন্ত শুরু করে দেয় পুলিশ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

শাহরুখের তথ্য যেভাবে পেতেন খুনের হুমকিদাতা!

আপডেট সময় ০১:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪