সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শাহরুখ খানের সাথে দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন আমির খান

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও আমির খানের মধ্যে যে স্নায়ু যুদ্ধ ছিল তা বলিউডের অন্যতম আলোচিত এক অধ্যায়। ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ থেকে শুরু করে সবই ছিল সেই সম্পর্কের ছায়াসঙ্গী। একে অন্যের প্রতি মন্তব্যে বারবার উত্তাল হয়েছে পুরো সিনে অঙ্গন। তবে সময় বদলেছে, বদলেছে মনোভাবও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান যা বললেন, তা যেন অতীতের সব তিক্ততার ওপর টেনে দিল বন্ধুত্বের পর্দা। সেই পুরোনো সংঘাতকে তিনি আখ্যা দিলেন ‘ছেলেমানুষি’ হিসেবে, যা নতুন করে চর্চিত বিষয় হয়ে উঠেছে বলিউডে।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে আমির খান বলেন, একটা সময়ে এমন ছিল যখন আমি ও শাহরুখ দুজনই একে অন্যের বিরুদ্ধে অনেক কিছু বলেছি। মনে হয় তখন সে আমার ওপর কোনো কারণে বিরক্ত ছিল। আসলে আমি সাক্ষাৎকারের মধ্যে অন্য কাউকে নিয়ে সেভাবে কথা বলি না তাই এগুলো বলিনি আগে।’

একই সময়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা এই দুই খানের বক্স অফিস দখল ও একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত বিষয়। একটা সময় মাত্র দুমাসের ব্যবধানে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ‘মাই নেম ইজ খান’ এবং আমিরের ‘থ্রি ইডিয়টস’।

এদিকে সিনে-বিশ্লেষকরা মনে করছেন, এই দুই সুপারস্টারের মধ্যকার এই ‘সন্ধি’ যদি সত্যিই হয়, তবে তা শুধু তাদের জন্য নয় বরং দর্শকদের জন্যও নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

শাহরুখ খানের সাথে দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন আমির খান

আপডেট সময় ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫