উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে।পরিষদে আরও একজন সদস্য যুক্ত হচ্ছেন। বুধবার তিনি শপথ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হতে যাচ্ছেন।বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।এখন সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিলে ওয়াহিদউদ্দিন শুধু পরিকল্পনা মন্ত্রণালয় দেখবেন।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেন, আগামীকাল (বুধবার) নতুন উপদেষ্টা প্রফেসর সি আর আবরার শপথ নেবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। বাংলাদেশে তার প্রচুর লেখালেখি আছে। অনেক বিষয়ে তার একটিভিজম আছে। আমরা আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয় দেখবেন। কাল বেলা ১১টায় শপথ।

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

আপডেট সময় ০৭:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫