সংবাদ শিরোনাম ::

শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন ঢাকা বারের না কোন আইনজীবী

শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন ঢাকা বারের না কোনও আইনজীবী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকারকারী সোহেলের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী আবুল কালাম খান। আজ কোর্ট বন্ধ থাকলেও অনলাইন মিটিংয়ের মাধ্যমে সভাপতিসহ কমিটির অন্যদের সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। দেশের মানুষের আবেগ এবং ক্ষোভের প্রতি শ্রদ্ধা দেখিয়ে একই সাথে অপরাধীদের প্রতি বার্তা দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আবুল কালাম খান জানান, ঢাকা বারে মোট প্রায় ৩৫ হাজার সদস্য রয়েছেন। তারা কেউই অভিযুক্ত সোহেলের পক্ষে আইনজীবী হবেন না।

তবে আইন অনুযায়ী, আসামির পক্ষে কেউ আইনী সহায়তা না দিলে ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্রকে তার পক্ষে আইনজীবী নিয়োগ করতে হবে।

গত মঙ্গলবার পল্লবীতে রামিসাকে পাশের ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত সোহেল রানা। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।

গত ২০ মে মামলার প্রধান আসামি সোহেল রানা (৩০) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিন আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) কারাগারে পাঠানোর আদেশ দেন।

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন ঢাকা বারের না কোন আইনজীবী

আপডেট সময় ১২:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬