নগরের বাইরে কুয়াশা, শীতের আবহ

নগরের বাইরে কুয়াশা, শীতের আবহ

রাজধানীতে এখনো শরতের আভাস বলতে কিছু জায়গায় কাশফুল, তবে অনুভূত হচ্ছে গরম। কিন্তু রাজধানী ও শহর এলাকার বাইরে ইতোমধ্যে শীতের আবহ অনুভূত হচ্ছে। রাত থেকে সকাল অব্দি থাকছে কুয়াশা। গত কয়েক দিন ধরে আগের মতো গরম অনুভূত হচ্ছে না। নেই তীব্র রোদের দাপটও। বিশেষ করে শেষ রাতে ও সকালে কিছুটা শীত শীত অনুভূত হয়। আজ মঙ্গলবারের সকালটাও ছিল একই রকম। বাতাসে পাওয়া গেছে শীতের আবহ। এদিকে শীত নিয়ে কোনো বার্তা না দিলেও দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্র কমার ব্যাপারে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

নগরের বাইরে কুয়াশা, শীতের আবহ

আপডেট সময় ১২:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪