সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শীত নিয়ে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য

শীত নিয়ে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য

বছরের শুরুতে জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। রাজধানীতেও বেড়েছে শীতের দাপট। কুয়াশার সঙ্গী হয়েছে ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পুরো রাজধানী।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে কুয়াশার যে বৃহৎ চাদর দেখা যাচ্ছে তাকে আবহাওয়াবিদরা ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা বলে অবহিত করেন। এটি মূলত দীর্ঘসময় ধরে স্থায়ী হয়। যেমন গত বছরের জানুয়ারিতে প্রায় দুই সপ্তাহ এমন কুয়াশা ছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

এসময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারিতে দেশে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এ মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ১০ জানুয়ারি থেকে হানা দিতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এছাড়া পরবর্তীতে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব বাড়লে তা তীব্র হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। অন্যদিকে আগামী ৮-৯ জানুয়ারি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

শীত নিয়ে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য

আপডেট সময় ০১:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫