শুক্র-শনিবার দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ালেও বেশ কয়েক জায়গায় বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে জানিয়েছেন, বৃষ্টিবলয় শীতলের কারণে উপকূলীয় অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। তিনি বলেন, বৃষ্টিবলয়ে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো আশঙ্কা নেই। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। এ ছাড়া উত্তরাঞ্চল বাদে দেশের অন্যান্য অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবারও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃষ্টি শেষ হওয়ার পরে আগামী বুধবারের (২৫ ডিসেম্বর) পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। কোথাও কোথাও কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

শুক্র-শনিবার দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

আপডেট সময় ০৬:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪