শ্রীলংকার কাছাকাছি থাকা ইরানের যুদ্ধজাহাজ কিভাবে ধ্বংস হলো!   

শ্রীলংকা উপকূলের কাছাকাছি থাকা ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইরিস দেনা (IRIS Dena) একটি মার্কিন সাবমেরিনের টর্পেডো আক্রমণে ডুবে গেছে। বুধবার (৪ মার্চ) ভারত মহাসাগরে এই হামলাটি ঘটে।  হামলায় অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন।

শ্রীলংকার নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ জানিয়েছেন, জাহাজের নথি অনুযায়ী জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন। ৩২ জনকে অনেকেই নিখোঁজ রয়েছেন।

ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করার তথ্যও জানায় শ্রীলংকার নৌবাহিনী।

যুদ্ধজাহাজটি ভারতে আয়োজিত বহুজাতিক নৌ-মহড়া এবং নৌবহর পর্যালোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিল। মহড়াটি ভারতের ভিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়। হামলার শিকার হওয়ার আগে জাহাজটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে কয়েকশ মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। এটি ভারত থেকে ইরানের দিকে ফিরছিল।

ইরানের যুদ্ধ জাহাজ ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র “একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল”।

তিনি জানান, একটি মার্কিন সাবমেরিন টর্পেডো নিক্ষেপ করে জাহাজটি ডুবিয়ে দেয়া হয়েছে। হেগসেথ এই আক্রমণকে “শান্ত মৃত্যু” (Quiet death) হিসেবে বর্ণনা করেছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

শ্রীলংকার কাছাকাছি থাকা ইরানের যুদ্ধজাহাজ কিভাবে ধ্বংস হলো!   

আপডেট সময় ১১:০০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬