সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

সংবাদমাধ্যমে দাবি: দেশের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু রুহাব

বাংলাদেশের প্রথম কার্বন- নিউট্রাল বা কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে ‘আন্তর্জাতিক স্বীকৃতি’ পেয়েছে সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব। আট মাস বয়সেই রুহাব এই বিশেষ স্বীকৃতি পেয়েছে। এই খবর প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ -এর অনলাইন পোর্টাল।

চ্যানেল ২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে:  রুহাবের বাবা ইমরান রাব্বি, পরিবেশবাদী সংগঠন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার কিরণ-এর সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের এই উদ্যোগের মাধ্যমে শিশুর জীবনের শুরু থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রুহাবের জন্ম। তার ভবিষ্যৎ জীবনকে কার্বন-নিউট্রাল করতে ইমরান ও আয়েশা সাতক্ষীরায় ৫৮০টি গাছ রোপণ করেছেন, যা রুহাবের জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট বা সহজ করে বললে সমন্বয় করবে। এই উদ্যোগটি টেকসই উন্নয়নে অবদানের জন্য  ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)-এর গ্রান্টজয়ী উদ্যোগ ঢাকা প্ল্যান্টারস থেকে স্বীকৃতি পেয়েছে।

ইমরান রাব্বি বলেন, ‘আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটা তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র । সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে সুন্দর মনের মানুষ হয় এবং প্রকৃতির সাথে বেড়ে ওঠে।’

পরিবেশ সচেতনতার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হওয়া ছাড়াও বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

সংবাদমাধ্যমে দাবি: দেশের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু রুহাব

আপডেট সময় ০৪:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫