শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও মাইলস্টোনের ঘটনায় সঠিক তথ্য প্রকাশের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত অনেকে

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মাইলস্টোনে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত-আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার কারণে এই সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভে নামেন তারা। এ সময় শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগ দাবি তোলেন শিক্ষার্থীরা।

দুপুর থেকে এই এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। তারা সচিবালয়ের ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সচিবালয়ের বাইরে চলে যান। তখন সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। সেখানেও টিয়ারশেল ছোড়া হয়।

এর আগে আজ দুপুর থেকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। সাইন্সল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন।

দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে গভীর রাতে। এতে অনেক শিক্ষার্থীর কাছে সেই খবর পৌঁছাতে পারেনি। অনেকে এদিন কেন্দ্রে পরীক্ষা দিতে পৌঁছেও যান সময়মত।

এই ক্ষোভ থেকে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করেছেন এবং পরে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচিতে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেসময় তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দিচ্ছিলেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও মাইলস্টোনের ঘটনায় সঠিক তথ্য প্রকাশের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত অনেকে

আপডেট সময় ০৬:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫