সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, অবরোধে তীব্র যানজট

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ওই এলাকার সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ সোমবার ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি।

নিহত দুই পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার ও সুমাইয়া আক্তার।

পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঅ্যান্ডএম কোম্পানির ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হাসিব হাসান খান বলেন, বনানী চেয়ারম্যানবাড়ির কাছে গার্মেন্টস শ্রমিকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে অপারেশন বন্ধ করে রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, অবরোধে তীব্র যানজট

আপডেট সময় ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫