সন্তান আছে প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার দেবেন তানজিন তিশা

সন্তান আছে এ দাবি প্রমাণ দিতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই ঘোষণা দেন। সম্প্রতি জায়েদ খানের সঞ্চালনায় একটি টক শোতে অংশ নিয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান তানজিন তিশা। তিনি বলেন, “আমি মা হতে চাই।”

এরপর প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করে দাবি করেন, এগুলো তানজিন তিশার সন্তান ও সাবেক স্বামীর ছবি।

জাওয়াদ নির্ঝর ছবিগুলোর ক্যাপশনে লেখেন, “সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে? এই ছবিগুলো তিশার মিডিয়ায় আসার আগের। তার সাবেক স্বামী বর্তমানে দুবাইয়ে থাকেন। সেই ঘরে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়, যে বর্তমানে ঢাকায় দাদির সঙ্গে থাকে।”

জবাবে শনিবার রাতে তিশা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “যদি কেউ প্রমাণ করতে পারে আমার সন্তান আছে, তাকে ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা) দেব।”

তিনি আরও বলেন, “যারা আমার ভাগ্নে-ভাগ্নির ছবি দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে, তারা এখন সুবর্ণ সুযোগ পেল। আমার যত লুকানো বাচ্চাকাচ্চা আছে, সবাইকে আমার কাছে পৌঁছে দিলে নগদ ২০ হাজার ডলার পুরস্কার।”

তিশার কাছে নিজেকে নিয়ে শোনা গুজব নিয়ে জানতে চান জায়েদ। অভিনেত্রী বলেন, আমার নাকি ২টা বিয়ে হয়েছে। ৩ নম্বর বিয়ের খবরের জন্য অনুসন্ধান চলছে। এছাড়া আমার একটি সন্তান আছে। তাকে আমি দাদির কাছে লুকিয়ে রেখেছি। এমন গুঞ্জন শুনে সব সময়ই হাসি পায়।

অনুষ্ঠানে তানজিন তিশাকে আরও প্রশ্ন করা হয় ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ জবাবে অভিনেত্রী বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

এ সময় তিশা বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সন্তান আছে প্রমাণ করতে পারলে ২০ হাজার ডলার পুরস্কার দেবেন তানজিন তিশা

আপডেট সময় ০৩:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫