সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে গরম

সপ্তাহ শেষে যথেষ্ট বৃষ্টি হতে পারে এবং এতে দেশের ২২ জেলার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বইছে,তা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ঢাকায় সোমবারই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন  আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

রোববার সকালে আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, সিলেট ও যশোর জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এর মধ্যে শনিবার ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এতে গত কয়েকদিন ধরে চলা তীব্র গরম কিছুটা কমলেও রোববার থেকে আবার গরমে অতিষ্ঠ মানুষ।

এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবারের (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবারের (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে গরম

আপডেট সময় ০৩:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪