সমুদ্রের পানি সবুজ হয়ে যাচ্ছে!

সমুদ্রের পানি সবুজ হয়ে যাচ্ছে!

সমুদ্র শব্দটি শুনলেই চোখের সামনে যেন ভেসে ওঠে সুবিস্তীর্ণ নীল জলরাশি। কিছুক্ষেত্রে তীরঘেষা সমুদ্রের পানি পলির কারণে ঘোলাটে দেখায়। তবে পৃথিবীজুড়ে গভীর সমুদ্রের প্রায় সব জায়গাতেই পানির রঙ নীলাভ দেখায়। কিন্তু আস্তে আস্তে সেই নীলাভ পানি রঙ বদলে সবুজ হয়ে যাচ্ছে। আর এর পেছনে কাজ করছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন।

বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের পানির রঙ পরিবর্তন হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের নিচের বাস্তুতন্ত্রেরও পরিবর্তন ঘটেছে। আর সে কারণেই পরিবর্তন হচ্ছে সমুদ্রের পানির রঙ।

বিজ্ঞানীরা আরও বলছেন, সমুদ্রের নিচে থাকা ফাইটোপ্ল্যাঙ্কটন প্রজাতি, আণুবীক্ষণিক সালোকসংশ্লেষণকারী জীব এবং সমুদ্র-পৃষ্ঠের কাছাকাছি পানিতে প্রচুর জলজ খাদ্য উঠে আসায় পানির রঙ পরিবর্তন হয়ে যাচ্ছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের প্রধান বিজ্ঞানী বিবি ক্যায়েলের নেতৃত্বে কয়েকজন গবেষক সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেন। তাঁরা বলেন, ‘গত ২০ বছরে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের পানির ৫৬ শতাংশের রঙ বদলে গেছে। মার্কিন গবেষণা সংস্থা নাসার অ্যাকোয়া উপগ্রহের মুডিস যন্ত্র থেকে সমুদ্রের পানির রঙের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সমুদ্রের পানির রঙ সবুজ হয়ে উঠছে।’

এমনকি বরফঢাকা অ্যান্টার্কটিকাতেও দেখা যাচ্ছে সমুদ্র ভাসছে সবুজাভ বরফ!

নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রবন্ধে গবেষকেরা লিখেছেন, ‘মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে। রঙ বদলের এ খেলা আয়তনের দিক থেকে পৃথিবীর মোট স্থলভাগের থেকেও বেশি।’

রঙ পরিবর্তনের স্থানের আয়তন অনেক বড় হলেও মাত্রায় এটি এতই সুক্ষ্ম, যা মানুষের চোখে ধরা পড়ে না। কিন্তু বাস্তুসংস্থানে ঠিকই বড় প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন গবেষকেরা।

গবেষকেরা বলছেন, ফাইটোপ্লাঙ্কটন বেড়ে যাওয়ার কারণে নিরক্ষরেখা অঞ্চলে সমুদ্রের পানির রঙ ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে। সামুদ্রিক বাস্তুসংস্থানে ফাইটোপ্লাঙ্কটনের অবস্থান সবচেয়ে নিচে থাকায় এর বৃদ্ধিকে ইতিবাচক মনে হতে পারে, তবে এটি মোটেও ভালো কোনো লক্ষণ নয়। কারণ ফাইটোপ্লাঙ্কটন বেড়ে যাওয়া বাস্তুতন্ত্রের নেতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যা ফাইটোপ্লাঙ্কটনের মতো ক্ষুদ্র সবুজাভ উদ্ভিদের বিকাশের জন্য উপযোগী পরিবেশ তৈরি করছে।

এমআইটি এর আর্থ, অ্যাটমোস্ফিয়ারিক অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের জ্যেষ্ঠ গবেষক ডুটকিউইচ এ বিষয়ে বলেন, ‘সমুদ্রের পানির রঙ বদলে যাওয়া মোটেও আশ্চর্যজনক সুন্দর কিছু নয়, বরং ভয়ের বিষয়। এই পরিবর্তনগুলো মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সমুদ্রের পানি সবুজ হয়ে যাচ্ছে!

আপডেট সময় ০২:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪