সমুদ্র সম্পদ আহরণে দেশি-বিদেশি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তরিক সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ব্লু ইকোনমি’কে আরো সমৃদ্ধ করতে বিস্তীর্ণ সমুদ্র এলাকায় সামুদ্রিক সম্পদ আহরণে বিনিয়োগের জন্য বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি রপ্তানি বাড়াতে মাছের সংগ্রহ, বিতরণ ও প্রক্রিয়াজাতকরণে যথাযথ মান বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। কারণ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হবে মাছ।
প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার এন্ড সীফুড শো-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে একথা বলেন।

তিনি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেন, ‘সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি ’ব্লু ইকোনমি’কে আমরা আরো সমৃদ্ধশালী করতে পারবো। সেক্ষেত্রে আমি আশাকারি যারা বিনিয়োগকারি, যারা বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারি, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্র আবিস্কার করে এখানে আরো বিনিয়োগ করতে পারেন।’

প্রধানমন্ত্রী জানান, সীউইড, শামুক, ঝিনুক, মুক্তা আহরণ এবং সমুদ্রের পানি থেকে লবন উৎপাদন হচ্ছে। পাশাপাশি সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ, হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদনেও গবেষণা চলছে। কাজেই আমি দেশি-বিদেশি বিনিয়োগকারিদের সবাইকে আহবান করবো আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন। এই সম্পদ আমাদের আরো কাজে লাগান। এটাকে যাতে আমরা আরো বেশি কাজে লাগাতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।’

১৭জুলাই থেকে ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার এ্যান্ড সীফুড শো শুরু হয়েছে, চলবে ১৯ জুলাই পর্যন্ত।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সমুদ্র সম্পদ আহরণে দেশি-বিদেশি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪