সরকার বিরোধী বিক্ষোভ বাড়ছে কেনিয়ায়, মৃত্যু বাড়ছে

সরকার বিরোধী বিক্ষোভ বাড়ছে কেনিয়ায়, মৃত্যু বাড়ছে । সোমবার (১ জুলাই) কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের এই নতুন সংখ্যা প্রকাশ করেছে। এই সংখ্যা দেশটির সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ। বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে।

সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইংগিত মিলছে যে বিক্ষোভকালে ৩৯ জন নিহত এবং আহত হয়েছে ৩৬১ জন । এই প্রতিবাদ শুরুর পর থেকে বিষয়টি নিয়ে কেনিয়ায় মোট ৩২টি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে।

এদিকে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো একটি টেলিভিশনে সাক্ষাতকারে বলেছেন, বিক্ষোভকালে ১৯ জন নিহত হয়েছেন। তিনি গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা আজ মঙ্গলবার থেকে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সরকার বিরোধী বিক্ষোভ বাড়ছে কেনিয়ায়, মৃত্যু বাড়ছে

আপডেট সময় ০৬:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪