সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

সহিংসতায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

সহিংসতায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিহতদের স্মরণে আজ মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে।

গতকাল সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এখানে অন্যান্য মন্ত্রীও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন, সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, একটি হলো ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, কোটা আন্দোলন নিয়ে সংঘাতের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোকপ্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। সেই প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। দ্বিতীয় যেটি করা হয়েছে, মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে।

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

সহিংসতায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

আপডেট সময় ১২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪