সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ: আরএসএফ

২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ-স্থানগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের(আরএসএফ)। এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় পুরো বিশ্বে প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক। সাংবাদিক নিহতের তালিকায় বাংলাদেশ তৃতীয় অবস্থানে। এক নম্বর অর্থাৎ শীর্ষে রয়েছে ফিলিস্তিন। সেখানে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ১৮ জন সাংবাদিক।

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় গাজার পরই আছে পাকিস্তানের নাম। সেখানে এবছর সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তালিকার পরের নাম দুইটি হলো বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন এবছর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারাবিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন৷ জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন৷ পাশাপাশি, ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন৷ নতুন করে এই তালিকায় এ বছর চার জন অন্তর্ভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত আরএসএফের এই বার্ষিক প্রতিবেদনে ১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য যুক্ত করা হয়েছে। এতে মন্তব্য করা হয়েছে, ‘‘ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ৷ গত পাঁচ বছরে অন্য যেকোনো দেশের চেয়ে এ বছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি৷” নিহতদের এক তৃতীয়াংশই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন৷

এবছর পুরো বিশ্বে সাংবাদিক হত্যার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ফিলিস্তিনে, দখলদার ইসরায়েলের হাতে 

মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) পৃথক এক প্রতিবেদনে জানায় ২০২৪ সালে বিশ্বজুড়ে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের অর্ধেকের বেশি গাজায় প্রাণ হারান। আইএফজে ও আরএসএফের তথ্য সংগ্রহ প্রক্রিয়া ভিন্ন থাকায় নিহতের সংখ্যায় তারতম্য দেখা দিয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ: আরএসএফ

আপডেট সময় ০৩:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪