সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাইফের আগে শাহরুখ ছিলেন হামলাকারীর টার্গেট

সাইফ আলী খানের বাড়িতে প্রবেশের আগে বলিউড বাদশার মান্নাত ছিলো টার্গেট? সাইফ আলীর আগে হামলাকারীর টার্গেটে ছিলেন শাহরুখ খান? পুলিশ সূত্রে খবর তেমনই।

সাইফের উপর হামলার আগে মান্নতেও নাকি রেকি করেছিল দুষ্কৃতীকারীরা। তবে রেলিংয়ের উপরে থাকা কাঁটাতারের জন্য শাহরুখের বাসভবনে ঢুকতে পারেনি তারা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি মান্নাতের আশেপাশে সন্দেহজনকভাবে একজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। ৬-৮ ফুট উচ্চতার একটি মই ব্যবহার করে পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে পাঁচিলের উপরে থাকা কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে দুষ্কৃতীকারী। তাই আর মান্নাতে ঢুকতে পারেনি সে।

পুলিশের দাবি, মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করা হয়েছিল তা চুরি করে এনেছিল দুষ্কৃতীকারী। লোহার ওই মইটি যথেষ্ট ভারী। তাই তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ।

পুলিশ সূত্রে খবর, ওই মইটি বহনের ক্ষেত্রে আরও কেউ দুষ্কৃতীকারীকে সাহায্য করেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীকারীর দলে কমপক্ষে তিনজন ছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। শাহরুখের তরফে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও এফআইআর দায়ের হয়নি। যদিও পুলিশ এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সাইফের আগে শাহরুখ ছিলেন হামলাকারীর টার্গেট

আপডেট সময় ০৬:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫