সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাইফের ওপর হামলাকারীকে নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিনেতাকে ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এবার এ ঘটনায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, ওই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ। তিনি বিজয় দাস নামেও পরিচিত। তার বয়স ৩০।

মুম্বাই পুলিশ জানায়, সাইফকে হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক। ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে তারা।

রোববার (১৯ জানুায়ারি) ভোরে ওই ব্যক্তিকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বর্তমানে তাকে খার থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এ প্রসঙ্গে ডিসিপি দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি বলে অনুমান করার প্রাথমিক প্রমাণ রয়েছে। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে যে সে একজন বাংলাদেশি নাগরিক। অভিযুক্ত ব্যক্তিই প্রথমবার সাইফের বাসভবনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

মুম্বাই পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেন। বর্তমানে বিজয় দাস নাম ব্যবহার করছিলেন তিনি। মুম্বাই ও এর আশেপাশেই বসবাস করতেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন অভিযুক্ত সবাই।

এর আগে, ভারতের ছত্তিশগড় থেকে সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া সাইফের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশও উদ্ধার করেছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সাইফের ওপর হামলাকারীকে নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় ১২:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫