সাজেকে শতাধিক পর্যটক আটকা পড়েছে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলের কারণে কাচাংল নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাজেকের মাচালং বাজার, বাঘাইহাট এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এলাকা প্লাবিত হওয়ায় সাজেকে শতাধিক পর্যটক আটকা পড়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড়ি ঢলে কাচাংল নদীর পানি বেড়ে যাওয়ায় সাজেকের আশাপাশ এলাকা প্লাবিত হওয়ায় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। যে কারণে সাজেক থেকে পর্যটকবাহী যানগুলো ছেড়ে যেতে পারেনি।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানিয়েছেন, টানা বৃষ্টিতে বাঘাইহাটে পানি ওঠায় সাজেকে অবস্থানরত সকল পর্যটক সেখানে আটকা আছে। তবে তারা সুস্থ আছেন। বৃষ্টি কমলে কয়েকঘণ্টার মধ্যে আশা করছি পানি নেমে যাবে। যারপর তারা নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সাজেকে শতাধিক পর্যটক আটকা পড়েছে

আপডেট সময় ১২:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪