সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সাতক্ষীরায় ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা, ফেনীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করায় সাতক্ষীরার মেসার্স এম এম ব্রিকস-এর কাছ থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই দিন ফেনীতে একটি ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে বলা হয়, ০১ জানুয়ারি (বুধবার) পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ লাইন্স ও ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।

একই দিনে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার এলাকায় মেসার্স আর এল বি ব্রিক-২ নামক অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভেকু দিয়ে ইটভাটাটি ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অভিযানে অংশগ্রহণ করেন।

পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সাতক্ষীরায় ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা, ফেনীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ

আপডেট সময় ০৩:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫