সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষ, নিহত ৪

সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষ, নিহত ৪

সাভারে একটি অ‍্যাম্বুলেন্স ও দুই যাত্রীবাহী বাসে অগুন লাগার ঘটনায় চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অ‍্যাম্বুলেন্সের ভেতরে থাকা চার জন পুড়ে মারা যান। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাত জন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ২টার দিকে ঢাকাগামী একটি অ‍্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ টাউনের সামনে আইল‍্যান্ডে ধাক্কা লাগে। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস ওই অ‍্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। একই সময় পাশে থাকা শ‍্যামলী পরিবহণের অপর একটি বাসের মধ‍্যেও সংঘর্ষ হয়। এ সময় হঠাৎ করেই অ‍্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে পাশে থাকা দুটি যাত্রীবাহী বাসেও আগুন ছড়িয়ে পড়ে। তবে বাসের যাত্রীরা নিরাপদে নামতে পারলেও অ‍্যাম্বুলেন্সের ভেতরে আটকা পড়েন চার জন।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে অ্যাম্বুলেন্স এর পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গাড়ি দুটিতে আগুন লেগে যায় পরে তা আরও একটি গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পোড়া গাড়িগুলো সড়ক থেকে সড়িয়ে নেয়ার কাজ চলছে। এ ঘটনায় নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষ, নিহত ৪

আপডেট সময় ১২:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫