সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে ক্ষমতা দখলকারীদের ভয়াবহ সংঘর্ষ, নিহত হাজার ছাড়িয়েছে!

সিরিয়ার ক্ষমতা দখলকারীদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাউইত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে দুই দিন ধরে তুমুল লড়াই চলছে। লড়াইয়ে নিহত হাজার ছাড়িয়ে গেছে বলে একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে।

শনিবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক, ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের প্রতি অনুগত যোদ্ধা।

দেশটিতে সংঘাতের খোঁজখবর রাখা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দুল রাহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউইতিদের মূল এলাকা উপকূলীয় আলাউইত অঞ্চলের জাবলেহ, বানিয়াসসহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। সিরিয়ায় ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটছে সেখানে।

নিহত বেসামরিকদের মধ্যে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুরাও রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সিরিয়ার ক্ষমতাসীনরা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আসাদপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে এই দমন অভিযান শুরু হয়েছে। তারা বলেছে, সাবেক প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা লাতাকিয়া প্রদেশে তাদের বাহিনীর ওপর প্রাণঘাতী চোরাগোপ্তা হামলা চালিয়েছে, আর এটি একটি উদীয়মান বিদ্রোহ। তাই দমন অভিযান।

এদিকে সিরিয়ার ক্ষমতাসীনরা এই অভিযান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের কথা আংশিক স্বীকার করেছেন। তবে এসব ঘটনার জন্য তারা সরকারি নিরাপত্তা বাহিনীকে সমর্থন দেওয়ার জন্য এগিয়ে আসা অসংগঠিত বেসামরিক জনতা ও যোদ্ধাদের দায়ী করেছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে ক্ষমতা দখলকারীদের ভয়াবহ সংঘর্ষ, নিহত হাজার ছাড়িয়েছে!

আপডেট সময় ০৩:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫