সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু

সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু । ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিসংতায় চলমান কারফিউ পরিস্থিতির মধ্যে প্রায় স্বাভাবিক হয়ে আসছে জীবনযাত্রা। এ অবস্থায় ১২ দিন পর আজ থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে রাজধানীসহ আশপাশের জেলায় সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে দেওয়ানগঞ্জগামী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জয়দেবপুর জংশনে পৌঁছায়। এরপর এই ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। তুরাগ কমিউটার ট্রেনটি ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এসে জয়দেবপুর জংশনে পৌঁছায় ৮টা ২০ মিনিটে। এরপর এই তুরাগ কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ৮টা ৫৪ মিনিটে ছেড়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মোঃ হানিফ আলী জানান, স্বল্প পরিসরে চালু হওয়া জয়দেবপুর জংশন দিয়ে প্রতিদিন ৪ জোড়া ট্রেন আসা-যাওয়া করবে ।

এর আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন জানান, চলমান কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, ‘আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এ বিষয়ে দুই, তিন দিন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।

এদিকে, রাজধানী ঢাকায় ফিরেছে আগের যানজট। গাড়ির সংখ্যা বেড়েছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে। দূরপাল্লার বাসগুলো নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করছে। গণপরিবহনের পাশাপাশি সব ধরনের সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে।

সড়কের পর স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে নিয়মিত যাত্রী নিয়ে সারা দেশে লঞ্চ ছেড়ে যাচ্ছে। প্রথমে কারফিউ শিথিল থাকার সময় লঞ্চ চললেও এখন পুরোদমে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু

আপডেট সময় ০২:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪