সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সুখবর দিলেন শ্রদ্ধা কাপুর!

সুখবর দিলেন শ্রদ্ধা কাপুর!

২০১৮ সালে মুক্তি পেয়েছিল হরর কমেডি সিনেমা ‘স্ত্রী’। যা দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। এরপরে ৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর মুক্তি পায় ‘স্ত্রী’ ছবির দ্বিতীয় অংশ। আর সেই সিনেমার গগনচুম্বী সাফল্যের পর এটির পরের পার্ট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন শ্রদ্ধা।

‘স্ত্রী ২’র সাফল্যের কৃতিত্ব কার প্রাপ্য তা নিয়েও কথা বলতে শোনা গেল তাকে। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, শ্রদ্ধা পুরো কাস্ট এবং ক্রুদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে জোর দিয়েছিলেন যে ছবিটির সাফল্য গোটা দলের প্রাপ্য। ‘স্ক্রিন লাইভ’ সেশনে অভিনেত্রী আরও প্রকাশ করেছেন যে ‘স্ত্রী থ্রি’র কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেখানে বরাবরের মতই রাজকুমার রাওকে দেখা যাবে।

ফ্র্যাঞ্জাইজিটির সাফল্য সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রদ্ধা বলেছিলেন, ‘প্রথম অংশটি নিয়ে যে ধরনের ভালবাসা এবং প্রশংসা পেয়েছিলাম তা অপরিসীম। শুরুটা হয়েছিল সেখান থেকেই। পরিচালক, লেখক ও প্রযোজককে কুর্নিশ জানাই সিকুয়েল তৈরির জন্য। তবে শুধুমাত্র সিকুয়েল বানানো গুরুত্বপূর্ণ নয়, মানুষকে প্রেক্ষাগৃহে নিয়ে আসতে এবং সত্যিকারের প্রশংসা অর্জন করতে আপনার দরকার নতুনত্বের। কীভাবে সিকুয়েল তৈরি করা উচিত সেটি প্রমাণ করেছে ‘স্ত্রী’ ও ‘স্ত্রী ২’ এর সাফল্য। এতে বিনোদনের সমস্ত উপাদান ছিল, ভালো অভিনেতারা ছিলেন এবং সত্যিকারের বিনোদনমূলক সংলাপ ছিল। আমি বিশ্বাস করি এটি একটি অসাধারণ টিম ওয়ার্ক।’

এসময় শ্রদ্ধাকে ‘স্ত্রী থ্রি’ সম্পর্কে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি ভাগ করে নেন যে পরিচালক অমর কৌশিক ইতিমধ্যে ‘স্ত্রী থ্রি’ এর জন্য একটি গল্প তৈরি করে ফেলেছেন। ‘যখন অমর স্যার আমাকে বললেন যে ‘স্ত্রী থ্রি’-এর জন্য তার একটি গল্প রয়েছে, তখন আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম কারণ আমি জানি এটি আশ্চর্যজনক কিছু হতে চলেছে। গল্পটা শোনার জন্য আমি যেন আর অপেক্ষা করতে পারছি না।’, জানান শ্রদ্ধা।

২০২৪ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। এই মুভিটি বক্স অফিসে ‘অ্যানিমেল’, ‘পাঠান’, ‘জওয়ান’র মত ব্লকবাস্টার হিট ছবিকেও টেক্কা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সুখবর দিলেন শ্রদ্ধা কাপুর!

আপডেট সময় ০৩:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪