নারী এশিয়া কাপ

সেমিফাইনালে ভারতের কাছে লজ্জার হার বাংলাদেশের

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ দল ভারতের কাছে। ম্যাচে ব্যাটে-বলে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দল শুরু থেকে শেষ পর্যন্ত। স্মৃতি মান্দানা ফিফটির দেখা পান ৮১ রান তাড়ায় । ৩৯ বলে খেলেন ৫৫ রানের অপরাজিত এক ইনিংস। ভারতের ফাইনাল নিশ্চিত করতে লেগেছে মাত্র ১১ ওভার।

শ্রীলঙ্কার ডাম্বুলায় শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে মাত্র ৮০ রান। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩২ রানের একটি ইনিংস খেলে দলের রানের সংগ্রহ কিছুটা বড় করেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

নারী এশিয়া কাপ

সেমিফাইনালে ভারতের কাছে লজ্জার হার বাংলাদেশের

আপডেট সময় ১২:০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪