সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের যুবক মারা গেছেন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় আহত এক বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পাওয়া গেছে। এ হামলায় এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহত প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) ময়মনসিংহের গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

বৃহস্পতিবার সকালে শহীদ সওদাগর তার ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে থাকা মামুন মিসাইল হামলায় গুরুতর আহত হন। এর পর থেকে মামুন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার সৌদি আরবের সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

নিহত মামুনের মামাতো ভাই শাওন মোড়ল জানান, আবদুল্লাহ আল মামুনের একটি ছেলেসন্তান আছে।

৮ মার্চের ওই হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। মামুন মিয়াসহ বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের যুবক মারা গেছেন

আপডেট সময় ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬