সৌদি আরবে মিসাইল হামলায় এক জামায়াত কর্মীসহ ২ বাংলাদেশি নিহত

ইসরায়েল-আমেরিকার সম্মিলিত আগ্রাসনের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধে এবার সৌদি আরবে মিসাইল হামলায় দুইজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। আহতদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

নিহত বাংলাদেশিরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুরের পশ্চিম ফিকামার এলাকার রইস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়ার কীর্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে মো. মোশাররফ হোসেন।

দূতাবাস সূত্রে জানা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়ার দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়।

দৈনিক কালবেলার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে: বাচ্চু মিয়া সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, যে এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

এদিকে, আহত বাংলাদেশিদের দেখতে হাসপাতালে গিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার পায়ের হাড় ভেঙে গেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সৌদি আরবে মিসাইল হামলায় এক জামায়াত কর্মীসহ ২ বাংলাদেশি নিহত

আপডেট সময় ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬