সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

স্পেনে ৮ ঘণ্টায় এক বছরের বৃষ্টি! কমপক্ষে ৬৩ জনের প্রাণহানি

স্পেনে ৮ ঘণ্টায় এক বছরের বৃষ্টি! কমপক্ষে ৫১ জনের প্রাণহানি

ইউরোপের দেশ স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটানা ভারী বর্ষণ হয়েছে। এতে ওই অঞ্চলে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এখনও বহু লোক নিখোঁজ থাকায় উদ্ধার তৎপরতা চলছে। ভারি বৃষ্টি ও শিলাবৃষ্টিতে দেশটির একাধিক অঞ্চলে দ্রুত বন্যার সৃষ্টি হয়েছে।

ভ্যালেন্সিয়ার কাছে চিভা শহরে মাত্র আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টি হয়েছে। স্পেনের আবহাওয়া সংস্থা এএমইটির তথ্যানুসারে, মঙ্গলবার মাত্র আট ঘণ্টায় সেখানে ৪৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এক বছরের গড় বৃষ্টিপাতের সমান।

এদিকে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এখনই মোট মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা ‘অসম্ভব’। মারাত্মক বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে গোটা দেশজুড়েই বন্যার সৃষ্টি হয়েছে। অনেক মানুষ এখনও নিখোঁজ থাকায় এক হাজারেরও বেশি সেনা সদস্য উদ্ধার অভিযানে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। জরুরি সেবা কর্মীরা কিছু অঞ্চলে পৌঁছতে হিমশিম খাচ্ছেন। তারা ড্রোন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত লেতুর পৌর এলাকায় নিখোঁজদের সন্ধান করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বন্যার পানির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেতু ভেঙে পড়ছে, রাস্তা দিয়ে গাড়িগুলো ভেসে যাচ্ছে।

কিছু ভিডিওতে মানুষকে গাছ আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে, যাতে তারা স্রোতে ভেসে না যায়। এছাড়া স্থানীয় রেডিও ও টিভি স্টেশনগুলোতে শত শত ফোন এসেছে, যেগুলোতে বন্যার পানিতে আটকে পড়া বা প্রিয়জনদের খোঁজ পাওয়ার জন্য সাহায্য চাওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভ্যালেন্সিয়ার অনেক মানুষ ট্রাক, গাড়ি, ছাদ ও সেতুতে উদ্ধারকারীদের অপেক্ষায় রাত কাটিয়েছে।

ভ্যালেন্সিয়া অঞ্চলে লাল সতর্কতা ও আন্দালুসিয়ার কিছু অংশে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এএমইটি। সংস্থাটি জানায়, ভ্যালেন্সিয়া অঞ্চলে এত প্রবল বৃষ্টির কারণ ছিল উচ্চস্তরে বিচ্ছিন্ন নিম্নচাপ। এতে বায়ুমণ্ডলের ওপরের স্তরে ঠাণ্ডা বাতাস জমে থাকে, যার নিচে উষ্ণ ও আর্দ্র বাতাস প্রবাহিত হলে আবহাওয়া খুবই অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে গভীর মেঘ ও আরো প্রবল বৃষ্টিপাতের সৃষ্টি হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

স্পেনে ৮ ঘণ্টায় এক বছরের বৃষ্টি! কমপক্ষে ৬৩ জনের প্রাণহানি

আপডেট সময় ০৬:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪