বুধবার থেকে স্বাভাবিক সূচিতে অফিস চলবে

বুধবার থেকে স্বাভাবিক সূচিতে অফিস চলবে । ছবি : সংগৃহীত

সব অফিস বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জুলাই (বুধবার) থেকে সব অফিস স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রবি, সোম ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০ জুলাই) অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল তিন হাজারের বেশি গাছ

বুধবার থেকে স্বাভাবিক সূচিতে অফিস চলবে

আপডেট সময় ০৪:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪