হংকংকে ৭ উইকেটে বিধ্বস্ত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 168

হংকংকে ৭ উইকেটে বিধ্বস্ত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ

দাপুটে জয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারবাহিনী নিজেদের প্রথম ম্যাচে ১৪ বল আর ৭ উইকেট হাতে রেখে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়ে জিতেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং। পরে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর পর তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

আয়ুশ শুকলার শেষ বলটা আকাশে ভাসিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ হন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। দলীয় ২৪ রান, আর ব্যক্তিগত ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ইমনের মতো একই ফাঁদে পা দেন তানজিদ হাসান তামিমও। ১৮ বলে ১৪ রান করে আতিফ ইকবালের বলে নিজাকত খানের হাতে ধরা পড়েন তিনি।

তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লিটন দাস। ৩৯ বলে ৫৯ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি, তখন জয়ের জন্য দরকার মাত্র ২ রান। শেষমেশ দল জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। ০ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক।

ম্যাচে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ সবাই ২টি করে উইকেট শিকার করেন। হংকংয়ের আতিফ ইকবালও নেন ২ উইকেট।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

হংকংকে ৭ উইকেটে বিধ্বস্ত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ

আপডেট সময় ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫