সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির

হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার। ২০১৫ সালে ‘লোফার’ সিনেমার মাধ্যমে বিটাউনে পা রাখেন দিশা। এরপর একাধিক সিনেমায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তবে এবার হলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী।

জানা গেছে, হলিউডের একটি ওয়েব সিরিজে কাজ করছেন দিশা। সিরিজটির নাম ‘হলিগার্ডস’। এতে ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’র অভিনেতা টাইরেস গিবসন ও হ্যারি গুডউন্সের বিপরীতে অভিনয় করছেন তিনি।

বর্তমানে মেক্সিকোর দুরাঙ্গতে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এরই মধ্যে সিরিজটির বিহাইন্ড দ্য সিনের কিছু ছবিও ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। ওই ছবিগুলোতে দেখা যায়, প্রাণবন্তভাবে ক্যামেরায় ধারণ করা নিজেদের অভিনয় প্রিভিউ করছেন অভিনয়শিল্পীরা।

হলিউডের এই সিরিজটি দিশার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। পাশাপাশি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। এটি ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির সিনেমা। চলতি বছর মুক্তি পেতে চলেছে আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির

আপডেট সময় ০৩:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫