সংবাদ শিরোনাম ::

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেফতার

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এমপি সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমের বড় ছেলে। হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন।

বিপন্ন হাওরের রূপালী প্রাণ: রিং জালের গ্রাসে বিপন্ন দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেফতার

আপডেট সময় ১২:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪