অবশেষে নির্মম নির্যাতনের শিকার হাতিটি উদ্ধার করলো বন বিভাগ

অবশেষে নির্মম নির্যাতনের শিকার হাতিটি উদ্ধার করলো বন বিভাগ । ছবি : সংগৃহীত

সম্প্রতি নির্মমভাবে পিটুনির শিকার হওয়া একটি হাতিকে বৃহস্পতিবার ভোরে উদ্ধার করে নিজস্ব নিয়ন্ত্রণে নিয়েছে বন বিভাগ।  হাতিটি উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার নির্দেশে অভিযানে নামে বন বিভাগ। কুমিল্লার দাউদকান্দিতে আহত হাতিটিকে দেবিদ্বারের বাখরাবাদ গ্যাস ফিল্ড এলাকায় শনাক্ত করা হয়।

এরপর রাতভর চেষ্টা করে মুরাদনগরের সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান বন সংরক্ষকের তদারকিতে কুমিল্লার বন বিভাগ এবং ভলানটিয়ারদের সহায়তায় হাতিটিকে শনাক্ত করা হয়। মাহুতের অসহযোগিতায় পরিস্থিতি জটিল হলেও বৃহস্পতিবার সকালে তাকে আটক করে হাতিটিকে নিয়ন্ত্রণে নেওয়া  হয়। উদ্ধার হাতিটিকে নিয়ে গাজীপুর সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। এদিকে হাতিটি যার অধীনে ছিল তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, হাতিটিকে নির্মমভাবে পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে আসলে তিনি হাতিটিকে জরুরি ভিত্তিতে উদ্ধারের নির্দেশ দেন।  করেন। উপদেষ্টার নির্দেশনার পর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, কুমিল্লা বন বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

অবশেষে নির্মম নির্যাতনের শিকার হাতিটি উদ্ধার করলো বন বিভাগ

আপডেট সময় ০৪:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪